১৭/১০/২০২৬
হাসপাতাল সফটওয়্যার আর ডায়াগনস্টিক সফটওয়্যার
“হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম” লিখে খুঁজলে ওয়ার্ড, বেড, অপারেশন, ফার্মেসি একসঙ্গে আসে। অনেক ডায়াগনস্টিক সেন্টারের দিন ওভাবে কাটে না। সকালে নমুনা আসে, দুপুরে রিপোর্ট, সন্ধ্যায় বকেয়া। বেড খালি আছে কি না, সেই প্রশ্ন ওঠে না।
প্রত্যয় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের জন্য: রোগী, ল্যাব অর্ডার, রিপোর্ট, বকেয়া। সৈয়দপুর ডায়াবেটিক সমিতিতে ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৯৯৩টি ল্যাব অর্ডার। রোগীর রেকর্ড ৬,৮৯৪, শুরুর আমদানিসহ। এটা পুরো হাসপাতালের ওয়ার্ড হিসাব নয়।
কোনটা লাগবে
ওয়ার্ড ও বেড চালালে হাসপাতালের সেট দরকার। শুধু নমুনা ও রিপোর্ট চালালে ল্যাবের সেট দিয়ে শুরু করুন। দুটো একদিনে চাইলে আগে রিসেপশন ও ল্যাব মিলিয়ে নিন, তারপর ওয়ার্ড।
প্রত্যয়ের প্রকাশিত দাম সূচকের মতো: ফ্রি ০, প্রো ৪৯৯, প্রো প্লাস ৯৯৯, আলট্রা ১,৯৯৯ টাকা/মাস। দাম।
রিপোর্টের স্বাভাবিক সীমা ল্যাব নিজে বসায়। সফটওয়্যার রোগ নির্ণয় করে না।