১/১১/২০২৬
বাংলাদেশে আইটি কোম্পানি বাছাই
আইটি কোম্পানি বাছতে স্লাইডের চেয়ে চারটা উত্তর কাজে লাগে।
১. সেটআপের সময় কেউ প্রতিষ্ঠানে আসবেন, না শুধু ফোন। ২. তথ্য কোথায় থাকে, আর টাকা বন্ধ করলে ফাইল নামাবেন কি না। ৩. দাম টাকায়, লিখিত, ক্যাটালগ নাকি কোট। ৪. যে সংখ্যা বলা হলো, সেটা কোন প্রতিষ্ঠানের, কোন তারিখ পর্যন্ত।
উদ্ভাবন ২০১৯ সাল থেকে। প্রকাশিত উদাহরণ:
- প্রতিভায় ১,৩৩৮ শিক্ষার্থী, তিন প্রতিষ্ঠান
- রসনায় মোগল দরবারের ১০,২১১ অর্ডার, ২০২৬ সালের মে মাসের শেষ থেকে
- প্রত্যয়ে ৯৯৩ ল্যাব অর্ডার, ২ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ২০২৬, রোগীর রেকর্ড ৬,৮৯৪
- সূচকে হাজী গরিবুল্লাহ এন্টারপ্রাইজের ৯৯ অর্ডার
“১০০+ ক্লায়েন্ট” বা “২৪/৭” এই সাইটে নেই। যে দাম ক্যাটালগে আছে দাম পাতায়। বাকিটা কোট। যোগাযোগ।